সিলেটে ভোট বর্জন : যা বললেন ইসলামী আন্দোলন মেয়র প্রার্থী মাহমুদুল - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে ভোট বর্জন : যা বললেন ইসলামী আন্দোলন মেয়র প্রার্থী মাহমুদুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ১২, ২০২৩ ৯:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ১২, ২০২৩ ৯:২৪ অপরাহ্ণ

 

বরিশালে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী দলের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের উপর হামলা ও ভোটে কারচুপির অভিযোগ এনে সিলেটে হাত পাখার মেয়র প্রার্থী মাহমুদুল হাসান ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

সোমবার (১২ জুন) রাত ৮টায় মহানগরের শিবগঞ্জস্থ এলাকায় হাত পাখার প্রধান নির্বাচনী কার্যালয়ে প্রেস ব্রিফিং করে তিনি ঘোষণা দেন।

এ সময় নির্বাচন কমিশনকে ব্যর্থ উল্লেখ ও কমিশনের পদত্যাগ দাবি করে মাহমুদুল বলেন- বরিশাল ও খুলনা সিটিতে ভোটের পরিবেশ বলে দেয় তারা ব্যর্থ। তাই আমরা এই আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি।

মঙ্গলবার লিখিতভাবে নির্বাচন বয়কটের ব্যাপারে সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে জানানো হবে বলে জানান মাহমুদুল।

ব্রিফিং-এর সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সিলেট মহানগরের উপদেষ্টা রেদোয়ানুল হক, কেন্দ্রীয় উপদেষ্টা ডা. মোয়াজ্জেম হোসেন খান, ইসলামী আন্দোলন মোজাহিদ কমিটির সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক আহমেদ, সিলেট মহানগর শাখার সভাপতি মুফতি সাঈদ আহমদ, সিনিয়র সহসভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ ও জেলা শাখার সহসভাপতি আমির উদ্দিন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ