সিলেটে রবিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে রবিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ৮, ২০২২ ১০:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ৮, ২০২২ ১০:০৪ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট, সিলেট

সিলেট সড়ক পরিবহন কর্তৃপক্ষের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রবিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন পরিবহন নেতারা। তাদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার রাতে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের জরুরি সভা শেষে এ সিদ্ধান্ত নেয়ার কথা জানান সিলেট জেলা বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের জরুরি সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির কার্যকরী সভাপতি ময়নুল ইসলাম। আলী আকবরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি রনু মিয়া, সিলেট জেলা অটোরিক্সা অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি খলিল খান,সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী, সিলেট জেলা ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মনির আহমদ, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ মিয়াসহ আরও অনেকে।

এসময় নেতারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক মো. সানাউল হক এবং রেকর্ড রুমের কর্মচারী দেলোয়ার হোসেনকে যদি প্রত্যাহার করা না হয় তাহলে আগামী রবিবার থেকে সিলেটে কর্মবিরতি শুরু করবেন পরিবহন শ্রমিকরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ