সিলেটে হামে এক দিনে আরও ৪ শিশুর মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১৪, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে হামে এক দিনে আরও ৪ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২৩, ২০২৬ ৪:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২৩, ২০২৬ ৪:০০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হাম আক্রান্ত ও হাম উপসর্গ নিয়ে ৫১ শিশুর মৃত্যু হলো। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে চারজনের।

শনিবার (২৩ মে) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ওসমানী হাসপাতাল, সিলেট শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই চার শিশু মারা যায়।

এর মধ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলার মো. সাবুল মিয়ার ১০ মাসের ছেলে আবিদ ও সদর উপজেলার শাহপরান এলাকার রফিকুল ইসলামের ১৫ মাস বয়সী ছেলে আবারি আহমদ শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফারুক মিয়ার ৫ মাস বয়সী ছেলে নাফি ইসলাম ও সুনামগঞ্জের দিরাই উপজেলার নিপেষ রায়ের ৬ মাস বয়সী ছেলে নিলয় রায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে কারও সংক্রমণ শনাক্ত হয়নি। তবে, সন্দেহজনক হিসেবে নতুন ভর্তি হয়েছে ৪৩ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ মে পর্যন্ত মোট ১৫৮ জনের পরীক্ষাগারে সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে হবিগঞ্জে ১৬ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ৮৪ জন এবং সিলেটে ৪২ জন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মোট ২৯৫ জন সন্দেহজনক রোগী চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে সর্বোচ্চ ৮৯ জন ভর্তি আছেন শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ৫৫ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ