সিলেটে ১১ দিনব্যাপি ‘শহীদ জিয়া গ্রন্থমেলা’ শুরু মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মে ১৯, ২০২৫ ১১:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মে ১৯, ২০২৫ ১১:২৮ অপরাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি
সিলেটে শুরু হতে যাচ্ছে ১১ দিনব্যাপী শহীদ জিয়া গ্রন্থমেলা-২৫। কমল সাহিত্য পরিষদ সিলেটের উদ্যোগে মঙ্গলবার (২০ মে) বিকের ৪টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উক্ত মেলা শুরু হবে। মেলা চলবে ৩০ মে পর্যন্ত।
গ্রন্থমেলা সফলে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্টল নির্মাণ ও বরাদ্দ কার্যক্রমও শেষ হয়েছে।
প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে গ্রন্থমেলা। মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২০টির বেশী সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
বইমেলা উপলক্ষে ‘কমল সাহিত্য পরিষদ সিলেট’ থেকে শহীদ জিয়ার ৪৪তম শাহাদাতবার্ষিকী স্মারক ‘৩০ শে মে’ স্মারকের নতুন সংখ্যা প্রকাশ হবে। এছাড়া মেলা চলাকালে স্কুল শিক্ষার্থীদের জন্য ছবি আঁকা, কবিতা আবৃত্তি, রচনা এবং সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন থাকবে। সেই সাথে চিত্র প্রদর্শনী, শহীদ জিয়ার জীবনাদর্শ নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনীর মাধ্যমে রাষ্ট্রনায়ক জিয়ার সফলতাকে মানুষের কাছে তুলে ধরা হবে। মেলা চলাকালীন সুবিধাবঞ্চিত মানুষের জন্য শহীদ মিনার প্রাঙ্গনে ফ্রি ব্লাড টেষ্ট ও বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন থাকবে।
মেলা সংক্রান্ত যে কোন প্রয়োজনে কমল সাহিত্য পরিষদ অফিস অথবা সভাপতির মোবাইল নাম্বারে (০১৭১২৩২৬০৯৯) যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। মেলার সার্বিক সহযোগিতায় থাকবে সেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণ।
জনতার আওয়াজ/আ আ