সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে একটি বাসে আগুন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে একটি বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩ ১২:০৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩ ১২:০৮ পূর্বাহ্ণ

 

সিলেট থেকে

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের বেশির ভাগ অংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন পরিবহন শ্রমিকরা। কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন যমুনা সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটেছে।

পরিবহন শ্রমিকরা জানিয়েছে- যমুনা সুপার মার্কেটের সামনে দাড়িয়ে থাকা বাসে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন তারা। এ সময় ওই বাসের চালক ও হেল্পার পাশের রেস্টুরেন্টে বসে নাস্তা করছিলেন। প্রাথমিকভাবে পরিবহন শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। শ্রমিকরা জানিয়েছেন- বাসে কোনো যাত্রী ছিলেন না।
দক্ষিণ সুরমা থানার ওসি মো.শামসুদ্দোহা সাংবাদিকদের জানিয়েছেন- বাসে অগ্নিকান্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।

বাসে কারা আগুন দিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ