সিলেট জেলা ও মহানগর যুবদলের প্রচার লিফলেট বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট জেলা ও মহানগর যুবদলের প্রচার লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ১৪, ২০২২ ৮:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ১৪, ২০২২ ৮:২৭ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি

সিলেটে ১৯ নভেম্বর বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে নগরীতে প্রচার লিফলেট বিতরণ ও প্রচার মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।

সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নগরীর মধুবন, জিন্দাবাজারসহ বিভিন্ন বিপনী বিতাণ এবং সাধারণ পথচারীদের মাঝে প্রচার লিফলেট বিতরণ শেষে মিছিল করেন যুবদল নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণ ও প্রচার মিছিলে কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় সন্ত্রাসীদের দিয়ে দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের ওপর নানা কায়দায় জুলুম-নির্যাতনের নির্দয় ও অমানবিক খেলা যেন থামছেই না। দেশের জনপ্রিয় রাজনৈতিক দল-বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে এবং দেশব্যাপী ত্রাস সৃষ্টির মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতা নিয়ন্ত্রণে রাখাটাই এখন আওয়ামী সরকারের মূল লক্ষ্যে পরিণত হয়েছে।

তিনি আরো বলেন, বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে বিএনপিকে দুর্বল করার জন্য নেতাকর্মীদেরকে নানাবিধ উপায়ে হয়রানি করা হচ্ছে। বর্তমান ভোটারবিহীন সরকার ক্ষমতার মোহে অন্ধ, বেপরোয়া ও মানবিকবোধশূন্য হয়ে পড়েছে। আর তাই আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে উৎখাতে জনগণ এখন রাস্তায় নামতে শুরু করেছে। আওয়ামী সরকারের পতন না হওয়া পর্যন্ত জনগণ রাজপথেই অবস্থান করবে।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত তারেক, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন। জেলা ও মহানগর যুবদলের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, তোফাজ্জল হোসেন বেলাল, কবির উদ্দিন, সোহেল মাহমুদ, নজরুল ইসলাম, লিটন আহমদ, কয়েস আহমদ, রায়হান আহমদ, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জামিল আহমদ, আমিনুল ইসলাম আমিন, ইসহাক আহমদ, আব্দুল্লাহ আল মামুন হিরা। এছাড়াও সিলেট মহানগরের ২৭টি ওয়ার্ড ও উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ