সিলেট জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটি অনুমোদন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ২৯, ২০২৩ ৫:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ২৯, ২০২৩ ৫:০৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
সিলেট জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
১১ সদস্যের কমিটিতে মো. সোরমান আলীকে আহবায়ক এবং মো. নুরুল ইসলামকে সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর ২০২৩) বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম স্বাক্ষরিত চিঠিতে এই কমিটি অনুমোদন দেয়া হয়।
সিলেট জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, শাহ আব্দুল মুকিত, আবুল হোসেন মেম্বার ও আলী আকবর রাজন এবং জুমেল আহমদ জুমেল, ফয়সল আহমদ টিপু, রুকনুজ্জামান, শেখ রাসেল ও নিজাম উদ্দিনকে কমিটির সদস্য করা হয়।
জনতার আওয়াজ/আ আ