সিলেট জেলা স্কাউটস'র ত্রৈবার্ষিক কাউন্সিলের সাধারণ সভা ও নির্বাহী কমিটি গঠন - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট জেলা স্কাউটস’র ত্রৈবার্ষিক কাউন্সিলের সাধারণ সভা ও নির্বাহী কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ২১, ২০২২ ১১:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ২১, ২০২২ ১১:১৩ অপরাহ্ণ

 

গোলাপগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ স্কাউটস,সিলেট জেলার ত্রৈবার্ষিক কাউন্সিলের সাধারণ সভা ও নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত(২০ ডিসেম্বর) মঙ্গলবার বেলা ৩ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস,সিলেট জেলা সভাপতি ও সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। বিদায়ী জেলা স্কাউট সম্পাদক মোঃ মকব্বির আলীর সঞ্চালনায়,স্কাউটার আবুল কালাম আজাদের তেলাওয়াতের় এবং স্কাউটার সিতাংশু বিশ্বাস এর গীতা পাঠের মাধ্যমে সূচিত সভায় প্রধান স্কাউট ব্যক্তিত্বের বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস,সিলেট অঞ্চলের সম্পাদক মুবিন আহমদ জায়গীরদার। বক্তব্য রাখেন সিলেটের জেলা শিক্ষা অফিসার এস এম আব্দুল ওয়াদুদ,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশেদুল হক, বাংলাদেশ স্কাউটস,সিলেট জেলা কমিশনার মামুন আহমদ,সিলেট জেলা রোভার স্কাউটস কমিশনার ডা.মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, সাবেক জেলা সম্পাদক এমদাদুল হক সিদ্দিকী এলটি,বিদায়ী কোষাধ্যক্ষ স্বপন চন্দ্র নাথ।

কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট, অডিটর নিয়োগ ও ২০২২-২০২৫ সালের জন্য বাংলাদেশ স্কাউটস,সিলেট জেলা নির্বাহী কমিটির ৫ জন সহ-সভাপতি, কোষাধ্যক্ষ,সম্পাদক ও যুগ্ম-সম্পাদক নির্বাচিত করা হয় এবং কমিশনার পদে মনোনীত করে নাম প্রস্তাব করা হয়। নব-গঠিত কমিটির সভাপতি (পদাধিকার বলে) জেলা প্রশাসক, সিলেট। সহ-সভাপতি পদে নির্বাচিতরা হচ্ছেন স্কাউটার আবুল কালাম আজাদ, মোঃ আব্দুল জলিল, মোঃ খলিলুর রহমান,মোঃ জারউল্লাহ,লোকমান হোসেন ।কোষাধ্যক্ষ পদে স্কাউটার জাহেদুল আম্বিয়া কার্জন,সম্পাদক পদে স্কাউটার হিফজুর রহমান খান ও যুগ্ম-সম্পাদক পদে স্কাউটার আহমদ-উল কিবরিয়া বকুল নির্বাচিত হয়েছেন এবং কমিশনার পদে বর্তমান কমিশনার মোঃ মামুন আহমদকে মনোনীত করে তাঁর নাম প্রস্তাব করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ