সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ১২, ২০২৩ ৯:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ১২, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক টিমের নেতৃবৃন্দের সিলেটে আগমন উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর ভাতালীয়াস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মিফতাহুল কবীর মিফতার সভাপতিত্বে ও সদস্য সচিব শার্কিল মোর্শেদের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী নুরুল হুদা দীপু, আব্দুর রউফ, টিটন মল্লিক, সদস্য ফয়জুর রহমান শাকিল, মিছবাউর রহমান, হাসান হাফিজুর রহমান টিপু, মোঃ আক্তার মিয়া, সাইদুল এনাম চৌধুরী লাহিন, সাইফুল আলম কোরেশী, আব্দুল আমিন, হাবিবুর রহমান, আমজাদ হোসেন, সেলিম আহমদ, দিহান আহমদ হারুন, আদিল আহমদ রিমন, সাজ্জাদুর রহমান, সদর উপজেলার আহবায়ক আমিনুর রহমান আমিন, দক্ষিণ সুরমা উপজেলার আব্দুল মালিক মল্লিক, সদস্য সচিব নুরুল আমিন, গোয়াইনঘাট উপজেলার আহবায়ক আহমদ হুমায়ুন জামাল, কোম্পানীগঞ্জ উপজেলার আহবায়ক এডভোকেট আলাউদ্দিন, সদস্য সচিব এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, জৈন্তাপুর উপজেলার আহবায়ক মোঃ শাহজাহান, সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ ইলিয়াছ, জকিগঞ্জ উপজেলার আহবায়ক শামসুল ইসলাম লেইস, পৌর সদস্য সচিব আব্দুস সালাম, বিয়ানীবাজার উপজেলার আহবায়ক সরওয়ার হোসেন সুমন, সদস্য সচিব আফজল হোসেন, পৌর আহবায়ক আবুল আমিন, গোলাপগঞ্জ পৌর সদস্য সচিব তাজরুল ইসলাম তাজ, ফেঞ্চুগঞ্জ উপজেলার আহবায়ক জাহাঙ্গীর হোসেন, বিশ্বনাথ উপজেলার আহবায়ক কাউছার খান, সদস্য সচিব আশিকুর রহমান, পৌর সদস্য সচিব আহমেদ দুলাল, বালাগঞ্জ উপজেলার সদস্য সচিব দেলোয়ার হোসেন মুকিত প্রমুখ।

উক্ত সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মিফতাহুল কবীর মিফতা ও সদস্য সচিব শার্কিল মোর্শেদের অনুমতিক্রমে বিশ্বনাথের ৮টি ইউনিয়ন ও পৌর শাখার ৯টি ওয়ার্ড কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ