সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ৯:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ৯:৪৯ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি

১লা জানুয়ারি সোমবার বিকেলে নগরীর প্রানকেন্দ্র বন্দর, লালবাজার ও বারুতখানা নির্বাচন বর্জন, অসহযোগ আন্দোলনের সমথর্নে বিক্ষোভ মিছিল এবং লিফলেট বিতরণ করে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।

বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরনে নেতৃত্ব দেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ।

এসময় মুক্তিকামী জনতা করতালি দিয়ে স্বাগত জানান এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগ, ডামি নির্বাচন বর্জন, অবৈধ তফসিল বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে শ্লোগান দিয়ে একাত্মতা প্রকাশ করেন।

লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিলে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বৃন্দ, সদস্য বৃন্দ ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ