সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নতুন বোর্ড গঠন - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৭, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নতুন বোর্ড গঠন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৬, ২০২৩ ১১:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৬, ২০২৩ ১১:৩৭ অপরাহ্ণ

 

সভাপতি সাংবাদিক আহাদ, সচিব আব্দুল হাই
গোলাপগঞ্জ প্রতিনিধি: আবারো সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি নির্বাচিত হলেন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল আহাদ। গত বৃহস্পতিবার সকাল ১১টায় সমিতি বোর্ডের ২৯তম বোর্ড সভার প্রথম অধিবেশন সিলেট গোটাটিকরস্থ সদর দপ্তরে হানিফ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উপজেলার গ্রাহকদের নিয়ে অনুষ্ঠিত বার্ষিক এ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ।

ওসমানী নগর জোনাল অফিসের ডিজিএম নাঈমুল হাসানের উপস্থাপনায় বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর জিএম প্রকৌশলী দিলীপ চন্দ্র চৌধুরী, আরইবির প্রতিনিধি উপ পরিচালক মোহাম্মদ হানিফুজ্জামান, সমিতির বিদায়ী সচিব মোহাম্মদ মেন্দি মিয়া, বিদায়ী কোষাধ্যক্ষ এমদাদুর রহমান।

দ্বিতীয় অধিবেশনে আরইবির প্রতিনিধিদের পরিচালনায় বিভিন্ন এলাকার নির্বাচিত পরিচালকদের ভোটে নতুন বোর্ড গঠন করা হয়। এতে সাংবাদিক আব্দুল আহাদ (গোলাপগঞ্জ) কে সভাপতি, নজরুল হক তাপাদার (জকিগঞ্জ ও বিয়ানীবাজার) কে সহ সভাপতি, মোহাম্মদ আব্দুল হাই (ফেঞ্চুগঞ্জ) কে সচিব ও সহিদুল হাসান (জকিগঞ্জ) কে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত করা হয়।

এদিকে নব নির্বাচিত সমিতি বোর্ডের নের্তৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সাবেক সভাপতি হানিফ আহমদ, সাবেক সচিব মোহাম্মদ মেন্দি মিয়া সহ বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত পরিচালকবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ