সিলেট বিভাগীয় গণসমাবেশ প্রস্তুত হচ্ছে মঞ্চ, ব্যানার-ফেস্টুনে ঢাকছে রাস্তাঘাট
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, নভেম্বর ১২, ২০২২ ৯:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, নভেম্বর ১২, ২০২২ ৯:৩৬ অপরাহ্ণ

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে আগামী ১৯ নভেম্বর। নগরীর চৌহাট্টা এলাকায় সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এই সমাবেশ হবে। সমাবেশকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে মঞ্চ এবং ব্যানার-ফেস্টুনে ঢাকা পড়ছে নগরীর রাস্তাঘাট।

শনিবার, নভেম্বর ১২, ২০২২, সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, অন্তত ৩০ জন ব্যক্তি সমাবেশের মঞ্চ ও সমাবেশস্থলে প্যান্ডেল নির্মাণের কাজ করছেন। মঞ্চের মূল কাঠামোর কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এছাড়াও, সমাবেশস্থলের আশেপাশের কয়েক কিলোমিটার এলাকার রাস্তার পার্শ্ববর্তী ও মধ্যবর্তী ডিভাইডার নেতাকর্মীদের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে।
জনতার আওয়াজ/আ আ