সিলেট বিমানবন্দরে ই-গেট: পররাষ্ট্রমন্ত্রীর উদ্বোধন - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৮, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট বিমানবন্দরে ই-গেট: পররাষ্ট্রমন্ত্রীর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ৮, ২০২৩ ৩:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ৮, ২০২৩ ৩:০০ অপরাহ্ণ

 

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট উদ্বোধন করেছেন। রোববার (৮ জানুয়ারি) সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এর ফলে যাত্রীরা দ্রুত ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বের হতে পারবেন। তবে যে সকল যাত্রীদের ই-পাসপোর্ট আছে তারাই এই সুযোগ পাবে। এই ই-গেট পরিচালনায় কাজ করবে ইমিগ্রেশন পুলিশ। গেটের নির্দিষ্ট স্থান ই-পাসপোর্টটি রাখলে সঙ্গে সঙ্গে খুলে যাবে এটি।

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানসহ সিলেটের অন্যান্য ব্যক্তিরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ