সিলেট মহানগর বিএনপির লিফলেট বিতরণ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট মহানগর বিএনপির লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২২, ২০২৩ ৬:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২২, ২০২৩ ৬:৩১ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, আওয়ামী লীগ দেশে নির্বাচনের নামে তামাশা করছে। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি ঘোষিত অসহযোগ আন্দোলনে শামিল হয়ে দেশপ্রেমিক জনতা এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে প্রস্তুত রয়েছে। ফ্যাসিস্ট সরকার ও তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের তামাশার ভোট বর্জনে জনগণ অঙ্গিকারাবদ্ধ।

তিনি বৃহস্পতিবার বিকেলে বিএনপি ঘোষিত অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী ৩ দিনের গণসংযোগ কর্মসূচীর ১ম দিনে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরীর লালদিঘীরপাড় ও কালিঘাট এলাকায় লিফলেট বিতরণকালে উপরোক্ত কথা বলেন।

এছাড়া মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের উদ্যোগে নগরীর পৃথক স্থানে লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, বিএনপি নেতা সাদিকুর রহমান সাদিক, আব্দুল ওয়াহিদ সুহেল, নাদির খান, শুয়াইবুর রহমান শুয়েব, রফিকুল ইসলাম রফিক, সৈয়দ রহিম আলী রাসু, শহীদুল ইসলাম কাদির, ফরহাদ আহমদ, ইফতেখার আহমদ পাবেল ও আব্দুল মুনিম প্রমূখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ