সিলেট মহানগর মহিলাদলের সভাপতি ডেইজি, সহ সভাপতি আসমা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট মহানগর মহিলাদলের সভাপতি ডেইজি, সহ সভাপতি আসমা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ২৬, ২০২৩ ৮:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ২৬, ২০২৩ ৮:২৩ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজি এবং সিনিয়র সহ সভাপতি পদে আসমা আলমকে মনোনীত করা হয়েছে।

রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক চিঠি প্রেরণ এর মাধ্যমে সিলেট মহানগর মহিলা দলের সভাপতি ও সিনিয়র সহ সভাপতি পদে তাদের এই দায়িত্ব প্রদান করা হয়।

গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রাপ্তরা সিলেট মহানগর মহিলা দলকে আরো শক্তিশালী করার মাধ্যমে দলীয় কর্মসূচী এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে জোরালো ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করা হয় চিঠিতে।

উল্লেখ্য, সভাপতি পদে মনোনিত নিগার সুলতানা ডেইজি দুইবার সিলেট জেলা ও মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সিলেট সরকারী মহিলা কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সহ সভাপতির দায়িত্ব পালন সহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ