সিলেট যাচ্ছেন সেনাপ্রধান - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট যাচ্ছেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ১৯, ২০২২ ৬:২৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ১৯, ২০২২ ৬:২৪ পূর্বাহ্ণ

 
স্টাফ করেসপন্ডেন্ট
বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শনে সিলেট যাচ্ছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ। আজ রবিবার (১৯ জুন) দুপুর ১২টা ১৫ মিনিটে সিলেট হাইটেক পার্কে সাংবাদিকদের সঙ্গে সেনাপ্রধান মতবিনিময় করবেন। সূত্র আইএসপিআর
এর আগে সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি হলে জেলা ও উপজেলা প্রশাসনের কাছে পর্যাপ্ত পরিমাণ নৌকা ও উদ্ধার সরঞ্জাম না থাকায় জেলা প্রশাসক সেনাবাহিনীর সহযোগিতা চেয়ে চিঠি পাঠান।
গত শুক্রবার সকালে জেলা প্রশাসক মো. মজিবর রহমান পানিবন্দী মানুষকে উদ্ধারসহ সার্বিক সহযোগিতা চেয়ে ১৭ পদাতিক ডিভিশন সিলেটের জেনারেল অফিসার কমান্ডিং বরাবর চিঠি পাঠান। এরপর থেকেই সেনাবাহিনী বন্যা কবলিত মানুষকে উদ্ধারসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সেনাবাহিনী ছাড়াও বন্যা কবলিত মানুষকে উদ্ধারে কাজ করছে নৌবাহিনী, কোস্টগার্ড, বিমানবাহিনী ও পুলিশ সদস্যরা।
 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ