সিলেট রেজিস্ট্রারি মাঠে সমাবেশের অনুমতি পেলেন আরিফ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট রেজিস্ট্রারি মাঠে সমাবেশের অনুমতি পেলেন আরিফ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ১৯, ২০২৩ ৭:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ১৯, ২০২৩ ৭:৩৪ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ
সিলেট সিটি নির্বাচনে প্রার্থী হবেন কী না এ ব্যাপারে শনিবার (২০ মে) সিলেট রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করে ঘোষণা দেবেন মেয়র আরিফুল হক চৌধুরী, এমনটি আগেই জানিয়েছিলেন তিনি। সমাবেশের জন্য অনুমতি চেয়ে তিন দিন আগে সিলেট মহানগর পুলিশের কাছে আবেদনও জানিয়েছিলেন তিনি।

তবে বৃহস্পতিবার (১৯ মে) বিকালে সমাবেশ স্থলের প্রস্তুতি দেখতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন তিনি। এ সময় পুলিশের সাথে বাকবিতণ্ডা জড়ান মেয়র। রেজিস্ট্রারি মাঠে প্রবেশ করতে না পেরে গেটের সামনে বসে পড়েন তিনি।

অবশেষে শনিবার (২০ মে) রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করার অনুমতি পেয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী। প্রায় একঘন্টা রেজিস্ট্রারি মাঠে গেটে বসে থাকার পর অনুমতি পেয়েই মাঠের ভিতরে প্রবেশ করেন মেয়র আরিফ।

অনুমতি দেয়ার বিয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার সুদীপ দাস।

সুদীপ দাস জানান, সার্বিক বিবেচনায় আগামীকালের সমাবেশ করতে অনুমতি প্রদান করা হয়েছে। আগামীকাল বিকাল তিনটায় রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করতে তার কোন বাধা নেই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ