সিলেট-৬ আসনের সমৃদ্ধির জন্য ধানের শীষকে বিজয়ী করা প্রয়োজন: অ্যাড. এমরান চৌধুরী - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট-৬ আসনের সমৃদ্ধির জন্য ধানের শীষকে বিজয়ী করা প্রয়োজন: অ্যাড. এমরান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ২৬, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ২৬, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- বিয়ানীবাজার ও গোলাপঞ্জ উপজেলার সমৃদ্ধির জন্য আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করা প্রয়োজন।

বুধবার (২৬ নভেম্বর) বিকাল ৩টায় বিয়ানীবাজার উপজেলা যুবদলের উদ্যোগে পৌরসদরে আয়োজিত প্রচার মিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমরান চৌধুরী আরও বলেন, এই বিয়ানীবাজারে ২০০৪ ও ২০০৫ সালে জননেতা তারেক রহমান এসেছিলেন। আমাদের দৃঢ় বিশ্বাস, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান আবারও বিয়ানীবাজারে আসবেন এবং নিজে এ উপজেলার উন্নয়নে বিভিন্ন ঘোষণা দিবেন। গত ১৫ বছর বিয়ানীবাজার ও গোলাপগঞ্জে উন্নয়নের যে স্থবিরতা দেখা গিয়েছে, আপনাদের রায়ে বিজয়ী হয়ে আগামী দিনে সেটির অবসান ঘটাবো। এ জন্য সকল ভেদাভেদ ভুলে সবাইকে ধানের শীষকে বিজয়ী করতে মাঠে নেমে পড়তে হবে।

এদিকে, বক্তৃতাকালে চব্বিশের জুলাই-আগস্ট অভ্যুত্থানে সিলেট মহানগরে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটি এম তুরাব ও উপজেলার জুলাই-শহিদসহ বিয়ানীবাজারের প্রয়াত গুণীজনদের স্বরণ করেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

বিয়ানীবাজারের কর্মসূচিতে উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল করিম তাজুল, যুগ্ম-আহবায়ক দৌলা হোসেন সুভাষ, জুবের আহমদ, নুরুল কিবরিয়া, বাবর আহমদ চৌধুরী, সাব্বির আহমদ চৌধুরী, সুয়েল আহমদ, আব্দুল গনি, জাকারিয়া আহমদ, এনাম উদ্দিন দিলাল, এম. এ হাসনাত জামিল, মো. রিপন ও নুরুল আমিন এবং সদস্য আজিজুর রহমান শাহীন, মাহমুদুর রহমান, জয়নাল আবেদীন, বিলাল উদ্দিন, মোর্শেদুর রহমান পলু, জাবের আহমদ, সাইফ আহমদ, আব্দুস শুকুর রিমন, আবু সাইদ ও সারোয়ার খান।

এছাড়াও প্রচার মিছিল এবং পথসভায় উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ