সিসিইউতে বেগম খালেদা জিয়া - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৪৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিসিইউতে বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২, ২০২৩ ৮:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২, ২০২৩ ৮:৪২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তার স্বাস্থ্যের অবনতি ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সিসিইউতে নেয়া হয়। বিএনপির মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। তার মুখে অক্সিজেন পরানো ছিল।

এসময় চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা: এ জেড এম জাহিদ হোসেন ও হাসপাতালের ডিউটি চিকিৎসক উপস্থিত ছিলেন।

গত ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ৭৮ বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, লিভার, কিডনি, ফুসফুস ও হদরোগে ভুগছেন। গত আড়াই মাসে কয়েক দফায় তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ