সিসিইউতে ভর্তি সুব্রত চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন রিজভী - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিসিইউতে ভর্তি সুব্রত চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২৬, ২০২৫ ৪:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২৬, ২০২৫ ৪:৩৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি গণফোরামের নির্বাহী সভাপতি এ্যাড. সুব্রত চৌধুরীর শারীরিক খোঁজখবর নিয়েছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী।

বুধবার (২৬ মার্চ) সকালে হাসপাতালে সশরীরে উপস্থিত হয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন রিজভী।

এসময় তার সাথে ছিলেন বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সদস্য মাহবুবুল ইসলাম মাহবুব ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে রাজধানীর ল্যাবএইড হসপিটালে ভর্তি হন গণফোরামের নির্বাহী সভাপতি এ্যাড. সুব্রত চৌধুরী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ