'সি৭৫’ লাইন-আপে নতুন স্মার্টফোন আনছে রিয়েলমি - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘সি৭৫’ লাইন-আপে নতুন স্মার্টফোন আনছে রিয়েলমি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫ ৪:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫ ৪:৩৮ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক
তরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি আবারো আলোড়ন তুলতে পারে বাংলাদেশের স্মার্টফোন মার্কেটে। কোম্পানিটি জনপ্রিয় ‘সি৭৫’ লাইন-আপের নতুন উত্তরসূরি বাজারে আনতে পারে, এবং এটির নাম হতে পারে ‘সি৭৫এক্স’।
ধারণা করা হচ্ছে, এই স্মার্টফোনে থাকবে বিভিন্ন ফ্ল্যাগশিপ-গ্রেড ফিচার। পাশাপাশি ডিভাইসটি হবে বেশ সাশ্রয়ী। নতুন এই ফোনটি তরুণ টেক অনুগ্রাহী ব্যবহারকারীদের সব ধরনের চাহিদা মেটাতে সক্ষম হবে।
ইন্ডাস্ট্রি ইনসাইডারসের তথ্যমতে, এই ডিভাইসে থাকতে পারে ‘আইপি৬৯’-রেটেড শক রেজিস্ট্যান্স প্রযুক্তি, যা সাধারণত সাশ্রয়ী ফোনগুলোতে দেখা যায় না। ফলে ধুলো, পানি থেকে নিরাপত্তা কিংবা দুর্ঘটনাবশঃত হাত থেকে পড়ে যাওয়ার মতো ঘটনায়ও নিরাপদ থাকবে ডিভাইসটি। এছাড়া- স্মার্টফোনটিতে আছে আন্ডারওয়াটার ফটোগ্রাফি সক্ষমতা।
আরো গুঞ্জন আছে- এ মোবাইলে থাকতে পারে ৪৫ওয়াট ফাস্ট চার্জিং সক্ষমতার ৫৬০০এমএএইচ শক্তিশালী ক্যামেরা; যা মিনিমাল ডাউনটাইম-সহ দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করবে। ডিভাইসটি দেখতে হবে প্রিমিয়াম ডিজাইন এর, স্বাচ্ছন্দ্য ও নন্দনিকতার অভিনব মিশেল।
স্মার্টফোনটির দাম ও স্পেশিফিকেশন বিষয়ে বিস্তারিত জানতে, অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার ওপর। তাই আগ্রহীরা চোখ রাখুন- রিয়েলমি’র অফিসিয়াল ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ