সীমান্তে আর কত জীবন যাবে, প্রশ্ন জামায়াত আমিরের - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সীমান্তে আর কত জীবন যাবে, প্রশ্ন জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫ ৩:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫ ৩:০২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক দুই বাংলাদেশি যুবককে হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জামায়াতের আমির আমির ডা. শফিকুর রহমান। একইসঙ্গে ঘটনার তদন্তের পাশাপাশি সীমান্তে হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ করেছেন তিনি।

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ‘সীমান্তে আর কত জীবন যাবে’ শিরোনামে একটি পোস্ট দিয়েছেন ডা. শফিকুর রহমান।

জামায়াত আমির ওই পোস্টে বলেন, বিভিন্ন গণমাধ্যম ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার (৩০ নভেম্বর) গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুজন বাংলাদেশি যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যার পর তাদের মরদেহ পদ্মা নদীতে নিক্ষেপ করেছে; এমন গুরুতর অভিযোগ উঠেছে।

তিনি বলেন, বিগত সময়ে ভারত সরকারের পক্ষ থেকে বারবার সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের আশ্বাস দেওয়া হলেও দুঃখজনকভাবে এসব ঘটনা থামছে না। আমরা ভারতের দায়িত্বশীল মহলের কাছে জানতে চাই, তারা কি সত্যিই এসব অমানবিক কর্মকাণ্ড বন্ধে কার্যকর উদ্যোগ নেবে?

তিনি আরো বলেন, একইসঙ্গে বাংলাদেশ সরকারের প্রতি জোর অনুরোধ, তারা যেন ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব ও আন্তরিকতার সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা নিশ্চিত করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ