সুখবর দিলেন সংগীত তারকা সানিয়া সুলতানা লিজা - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুখবর দিলেন সংগীত তারকা সানিয়া সুলতানা লিজা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪ ৭:১০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪ ৭:১০ পূর্বাহ্ণ

 

বিনোদন ডেস্ক
মা হতে যাচ্ছেন জনপ্রিয় সংগীত তারকা সানিয়া সুলতানা লিজা। সুখবরটি দিয়েছেন তিনি নিজেই। বিয়ের দুই বছরের মাথায় মাতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন এই শিল্পী। লিজা এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। স্বামীর সঙ্গে সেখানে বেশ সুখেই কাটছে তার দিনকাল। এদিকে লিজার বেবি বাম্পের দু’টি ছবি গতকাল সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী। ক্যাপশনে লিখেছেন, পৃথিবীর সুন্দর দৃশ্যগুলোর মধ্যে অন্যতম। আমাদের সানিয়া সুলতানা লিজা মা হবে। সবাই দোয়া করবেন ওকে। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকারকে বিয়ে করেন লিজা।

গত নভেম্বরে প্রকাশ্যে আসে তাদের বিয়ের খবর। যুক্তরাষ্ট্রে স্টেজ শো করতে গিয়ে কয়েক বছর আগে ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে পরিচয় হয় লিজার। পরিচয় থেকে প্রেম ও পরে বিয়ে করেন তারা। লিজা তখন জানান, ঘরোয়াভাবে দুই পরিবারের সম্মতিতে হয়েছে তাদের বিয়ে। তারা চেয়েছিলেন, শোবিজের সহকর্মীদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনা করতে। কিন্তু প্রথমে কোভিড ও পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় সে সিদ্ধান্ত থেকে সরে আসেন তারা। ২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন লিজা। তার গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- নেশা নেশা, পাগলী সুরাইয়া, পাখী, এক বৃষ্টিতে, প্রাণ জুড়ে, এক যমুনা, আসমানী, তুমিহীনা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ