সুখবর: সিলেট থেকে স্থানান্তর হচ্ছে না সেটেলমেন্ট প্রেস - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুখবর: সিলেট থেকে স্থানান্তর হচ্ছে না সেটেলমেন্ট প্রেস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫ ৯:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫ ৯:১৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

অবশেষে সিলেটবাসীর জন্য সুখবর দিলেন ভূমি উপদেষ্টা। জানালেন সিলেট থেক সেটেলমেন্ট অফিসের প্রেস ঢাকায় স্থানান্তর হবে না।

মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ভূমি উপদেষ্টার কাছে দাবি জানালে এ আশ্বাস প্রদান করেন তিনি।

তিনি আশ্বাস দিয়ে বলেন, সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস ঢাকায় স্থানান্তর করা হবে না।

সম্প্রতি প্রেসটি ঢাকায় সরিয়ে নেওয়ার উদ্যোগে সিলেটজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। সিলেট অঞ্চলের প্রবাসী ও স্থানীয় জনগণের জন্য এ প্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই দ্রুত খতিয়ান ছাপার কাজ সম্পন্ন হয়।

এতে বহুদিনের ভোগান্তি কমেছে। কিন্তু এখনো বিভিন্ন মৌজার কাজ অসমাপ্ত থাকায় প্রেস ঢাকায় স্থানান্তর করা হলে সিলেটবাসী মারাত্মক সমস্যার সম্মুখীন হতেন।

জনগুরুত্বপূর্ণ এ বিষয়ে আলোচনা করতে গিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির ও আব্দুল কাইয়ুম চৌধুরী বিষয়টি ভূমি উপদেষ্টার কাছে এই অনুরোধ করেন। এ সময় তিনি সিলেটবাসীকে নিশ্চয়তা দেন যে প্রেস ঢাকায় নেওয়ার কোনো পরিকল্পনা সরকার বাস্তবায়ন করবে না।

সিলেটের স্বার্থে এ আশ্বাস দেওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটবাসীর পক্ষ থেকে ভূমি উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ