সুড়ঙ্গ’ নিয়ে তমা বিশেষ অনুরোধ - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুড়ঙ্গ’ নিয়ে তমা বিশেষ অনুরোধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ২, ২০২৩ ৩:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ২, ২০২৩ ৩:১৮ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে মৌমাছির মতো ভিড় করছেন দর্শক। ছবিটির গান ও গল্প তাদের ভীষণভাবে আলোড়িত করেছে। অনেকে আবেগ সংবরণ করতে না পেরে চম্বুক অংশগুলো হল থেকে ভিডিও করে এনে প্রকাশ করছেন সামাজিক মাধ্যমে।

এখানেই বেঁধেছে বিপত্তি। বিষয়টি ভালো চোখে দেখছেন না ছবিটির অভিনেত্রী তমা মির্জা। এ প্রসঙ্গে নেটদুনিয়ায় নিজের মতামত জানিয়েছেন তিনি। সেইসঙ্গে এমন অমানবিক কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তমা।

নিজের ফেসবুকে তমা লিখেছেন, “তোমরা যে ‘সুড়ঙ্গ’ মুভির রিভিউয়ের নামে মূল অংশগুলোর ভিডিও করে এখানে ওখানে ছেড়ে দিচ্ছ এটা কিন্তু ঠিক না । ভাইয়ারা, তোমাদের পেজে ঢুকলে কিন্তু সব বুঝতেছি আমরা। এটা ভেবো না যে ‘সুড়ঙ্গ’ টিম এগুলো খেয়াল করছে না।”

সবশেষে তমা অনুরোধ করে লিখেছেন, ‘বাংলা চলচ্চিত্রের স্বার্থে, সেটা যে মুভিরই হোক এই অমানবিক কাজটা করো না প্লিজ।’

ঈদে ২৮ হলে মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’। দর্শকের চাপ সামলাতে না পেরে এরইমধ্যে দুই দফায় শো বাড়ানো হয়েছে ছবিটির। এ ছবির মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হয়েছে আফরান নিশোর। ‘সুড়ঙ্গে’র কেন্দ্রিয় চরিত্রে রয়েছেন তিনি। এখানে তার বিপরীতে আছেন তমা মির্জা। ছবিটি নির্মাণ করেছেন রায়হান রাফী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ