সুদৃঢ় ঐক্যের মাধ্যমে সামনের দিনগুলো পার করতে হবে : এ্যানি - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুদৃঢ় ঐক্যের মাধ্যমে সামনের দিনগুলো পার করতে হবে : এ্যানি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১৫, ২০২৫ ৭:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১৫, ২০২৫ ৭:৩১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ফ্যাসিবাদের ষড়যন্ত্র কিন্তু শেষ হয়নি। সাংবাদিক সমাজসহ সবারই সতর্কতা যেমন জরুরি তেমনি আমদের সুদৃঢ় ঐক্য আরও জরুরি। তিনি বলেন, আমরা সুদৃঢ় ঐক্যের মাধ্যমে সামনের দিনগুলো পার করতে চাই।

শনিবার (১৫ মার্চ) রাজধানীর হোটেল পূর্বাণীতে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সাংবাদিক বন্ধুরা কিন্তু আমাদের রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলেন। আপনাদের কাছে আমাদের প্রত্যাশা আরও বেশি। আপনারা সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন। আমরাও যাতে সে মোতাবেক পদক্ষেপ নিতে পারি।

যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ