সুনামগঞ্জে এনসিপির পদযাত্রা শুরু - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুনামগঞ্জে এনসিপির পদযাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ২৫, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ২৫, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জে কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১টা ২০ মিনিটে পৌর শহরের হাজিপাড়ায় সার্কিট হাউজ থেকে জেলা মডেল মসজিদে (কেন্দ্রীয় মসজিদে) নামাজ আদায় করতে যান তারা।

পরে সেখান থেকে পদযাত্রা শুরু করে আলফাত স্কয়ার পয়েন্টে যান। সেখানে এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

মসজিদে প্রবেশ করেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আজকে আমরা সুনামগঞ্জের মানুষের সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করতে এসেছি। ফ্যাসিস্ট সরকার পতন করতে সারা দেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল আমরা চাই সোনার বাংলা নির্মাণে সবাই ঐক্যবদ্ধ থাকবেন।

নামাজ শেষে বিমান দুর্ঘটনায় নিহত স্কুল শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনায় মোনাজাত ও দোয়া করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ