সুনামগঞ্জে বিএনপির মশাল মিছিল - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৩১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুনামগঞ্জে বিএনপির মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩ ১০:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩ ১০:১১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিরোধিতা করে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মশাল মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার পাগলা বাজার বাসস্ট্যান্ডে এই মশাল মিছিল করে বিএনপির নেতাকর্মীরা।

এ সময় মিছিলের নেতৃত্বে দেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ।

উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা এ সময় মিছিলে উপস্থিত ছিলেন। মিছিল শেষে বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফারুক আহমদ।

তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার না দেওয়া হবে, নির্দলীয় সরকার না দেওয়া হবে, বিএনপির মহাসচিবসহ সব নেতাকর্মীর ওপর থেকে মামলা প্রত্যাহার করা না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপি দেশে কোনো নির্বাচন হতে দেবে না।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ