সুনামগঞ্জে বোমা থাকার সন্দেহে সুনামগঞ্জে বাড়ি ঘেরাও
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জানুয়ারি ৮, ২০২৩ ৩:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জানুয়ারি ৮, ২০২৩ ৩:০৬ অপরাহ্ণ

বোমা থাকার সন্দেহে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (৮ জানুয়ারি) সকাল থেকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের দিঘরবাগ গ্রামের ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, দিঘরবাগপর আখলাক মিয়া নামের এক ব্যক্তির বাড়ি সকাল থেকে ঘিরে রাখা হয়েছে। এরই মধ্যে সেনাবাহিনী ও পুলিশ তল্লাশি চালিয়ে কিছু মালামাল জব্দ করেছে।
এএসপি (জগন্নাথপুর সার্কেল) শুভাশিস ধর জানিয়েছেন, ওই বাড়ির বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে।
জনতার আওয়াজ/আ আ