সুন্দরবনে ভ্রমণে যাওয়ার পথে নৌযান ডুবি, ১৩ পর্যটককে জীবিত উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ৮:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ৮:২৯ অপরাহ্ণ

সুন্দরবনে যাওয়ার পথে ১৩ জন পর্যটক নিয়ে একটি যন্ত্রচালিত নৌযান ডুবে গেছে। ডুবে যাওয়া পর্যটকদের তাৎক্ষণিকভাবে উদ্ধারে সক্ষম হয় ট্যুরিস্ট পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে বাগেরহাটের মোংলা বন্দরের পিকনিক কর্ণার সংলগ্ন পশুর নদীতে। দুর্ঘটনার শিকার পর্যটকরা মেহেরপুরের গাংনি উপজেলা থেকে সুন্দরবন ভ্রমণে এসেছিলেন বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ।
জনতার আওয়াজ/আ আ