সুপ্রিম কোর্ট বারের সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর আজ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুপ্রিম কোর্ট বারের সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর আজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৪, ২০২৪ ২:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৪, ২০২৪ ২:৩৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নতুন নেতাদের হাতে দায়িত্ব হস্তান্তর করা হবে আজ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আব্দুন নুর দুলাল।

উল্লেখ্য, গেল ৬ ও ৭ মার্চ দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি পদসহ চারটি পদে জয়ী হয় বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা। সভাপতি নির্বাচিত হন বিএনপি সমর্থিত প্যানেলের ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।

অন্যদিকে সম্পাদক পদসহ ১০টি পদে জয় পায় আওয়ামী লীগের প্যানেলের প্রার্থীরা। সম্পাদক নির্বাচিত হন এই প্যানেলের শাহ্ মনজুরুল হক।

গেল ১০ মার্চ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়ের এ ফলাফল ঘোষণা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ