সুপ্রিম কোর্ট বারে ফলাফল জালিয়াতি করা হয়েছে: রিজভী - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুপ্রিম কোর্ট বারে ফলাফল জালিয়াতি করা হয়েছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ১০, ২০২৪ ৫:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ১০, ২০২৪ ৫:০৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশে এখন শেখ পরিবারের জমিদারি চলছে, শেখ পরিবারের রাজতন্ত্রে পরিণত হযেছে দেশ। গতকাল আপনারা দেখছেন সুগ্রিম কোর্ট বারের নির্বাচন। অহংকারের মাত্রা ক্ষমতার দম্ভ কতটা তীব্র হতে পারে সেখানে তা দেখা গেছে। সেখানে যুবলীগ যে তান্ডব চালিয়েছে তা দেশবাসী দেখেছেন কিন্তু গ্রেফতার করা হযেছে রুহুল কুদ্দুস কাজলকে। কিন্তু যুথিকে কেন আটক করা হলো না। মারামারি করলো তারা নিজেরা নিজেরা। আটক করা হয়েছে বিএনপির লোক।

নয়াপল্টনে আজ (১০ মার্চ) জিয়া সাইবার ফোর্স আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন সুপ্রিম কোর্টের মতো জায়গায় সেখানেও তারা ভোটের অধিকার কেড়ে নিলো, ফলাফল কেড়ে নিলো। ফলাফল জালিয়াতি করে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। যদি সুষ্ঠুভাবে ভোট গণনা হতো বিএনপির ফোল প্যানেল বিজয়ী হতো।

রিজভী আহমেদ বলেন, যুবলীগের সভাপতি কে শেখ পরশ, সে শেখ হাসিনার ভাতিজা, ঢাকা দক্ষিণের মেয়র কে শেখ তাপস, সে শেখ হাসিনার ভাতিজা। গণমাধমে দেখেছিলাম শেখ পরিবারের ৫৭ না ৫৮ জন সদস্য বিভিন্ন জায়গায় শেখ হাসিনার মনোনীত জনপ্রনিধি। খুলনা বাগেরহাঁট যাবেন সেখানে শেখ হানিার আরেক ভাতিজার রাজত্ব। মাদারিপুর ফরিদপুর যাবেন সেখানে দেখবেন তার আরেক ভাতিজাকে জমিদারি দিয়েছে। এভাবে সারা বাংলাদেশে তাদের রাজত্ব চলছে। শেখ হাসিনার রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। সেখানেতো তাদের বিরুদ্ধ আচরণ করার সাহস কারও নেই। কেউ প্রতিবাদ করলেই তাদের বিরুদ্ধে ডিজিটাল বা সাইবার আইনে মামলা করা হয়।

বিএনপির এ সিনিয়র নেতা বলেন, রাষ্ট্র শক্তিকে শেখ হাসিনার পেশিশক্তিতে পরিণত করে ডামি সরকার মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছে। জনগণ যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী বানাবে রাষ্ট্রপতি বানাবে সে অধিকার কেড়ে নেওযা হয়েছে। আজকে পাঁচ কোটি শিক্ষিত যুবক বেকার সেদিকে খেয়াল নেই। তাদের কাজের সুযোগ করে দেওয়ার কোন উদ্যোগ নেই। তারা থোরাই কেয়ার করছে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, কৃষক দলের হাসান জাফির তুহিন, শহীদুল ইসলাম বাবুল প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ