সুবর্ণচরের বিএডিসিতে হরিণ শাবক প্রসব - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুবর্ণচরের বিএডিসিতে হরিণ শাবক প্রসব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ১১, ২০২৩ ৫:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ১১, ২০২৩ ৫:৫১ অপরাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ( বিএডিসি) একটি হরিণ শাবকের জন্ম হয়েছে।

শুক্রবার (১১ আগষ্ট) সকালের দিকে একটি হরণী বাচ্চাটি প্রসব করে।

সুবর্ণচর বিএডিসি খামারের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শক্রবার সকালে বিএডিসিতে সদ্য জন্ম নেওয়া শাবকটি নিয়ে ঘুরছিল হরিণী। শাবকটি সুস্থ আছে। এ নিয়ে বিএডিসিতে হরিণের সংখ্যা দাঁড়ালো ৫টি। এর মধ্যে মা হরিণ ২টি,পুরুষ হরিণ ২টি এবং নবজাতক রয়েছে ১টি।

তিনি আরও বলেন, সুবর্ণচরের বিএডিসির খামার বর্তমানে সহস্রাধিক পণ্য নিয়ে কাজ করছে। দেশীয় প্রজাতির সকল প্রকারের মাছ, গবাদি পশু, হাঁস মুরগী, শস্য, ফসলাদি, ফল, ফুলসহ বণ্যপ্রাণী এবং পাখ পাখালির অভয়ারণ্য বলা চলে সুবর্ণচরের বিএডিসিকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ