সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জাবি ছাত্রদলের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, নভেম্বর ২, ২০২৪ ১০:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, নভেম্বর ২, ২০২৪ ১০:০০ অপরাহ্ণ

জাবি প্রতিনিধি
গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল। শনিবার (২ নভেম্বর) দুপুর একটার দিকে বিশ্ববিদ্যলয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চ-এ শিশুদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন তারা।
এসময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নবীনুর রহমান নবীন বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ নির্মাণ, সুষম অর্থনীতি প্রতিষ্ঠা ও অর্থনৈতিক স্বয়ম্ভরতা অর্জনে বিএনপি ও ছাত্রদল বদ্ধপরিকর। এসময় তিনি আওয়ামী লীগের শাসনামলে অর্থ পাচারের বিষয়ে কথা বলেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সোচ্চার থাকার আহবান জানান এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রতিবাদ ও ছাত্রদলের সার্বিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেন।
আরেক ছাত্রদল কর্মী আবু বকর রাশেদ(রাশু) বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানে ১৪২৩ জন শহীদের স্মরণে আমরা জাবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদল সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে খাবার বিতরণ করেছি। বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে শিশুদের একটি বড় অংশ অবহেলিত, নিষ্পেষিত ও নিপীড়িত। এ দেশের অধিকাংশ পরিবার মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও দরিদ্র। এ কারণে পরিবারগুলো ঠিকমতো জীবনযাপন করতে পারেন না। পরিবারগুলো প্রয়োজনীয় অর্থ উপার্জনে অক্ষম হওয়ায় শিশুদের চাহিদা পূরণ করতে পারে না। এছাড়াও বিভিন্ন পারিবারিক কলহের কারণে শিশুরা রাস্তায় পথে নামে। এসব সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে খাবারের ব্যবস্থা করেছি। এছাড়া পরবর্তীতে তাদের শিক্ষা সামগ্রী এবং বৃত্তির ব্যবস্থা করা হবে ।
এছাড়াও তিনি পথশিশুদের জন্য ভবিষ্যতে স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন ।
এসময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলকর্মী জোবায়ের হোসাইন বলেন, বিগত ১৬ বছর আমরা ফ্যাসিস্ট শাসন দেখেছি যারা জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয়তাবাদী ছাত্রদলকে বিভিন্ন ইস্যুতে গণমাধ্যমকে ব্যবহার করে মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে ন্যাক্কারজনক ভাবে কলঙ্কিত করার চেষ্টা চালিয়েছে। ছাত্রদল শুরু থেকেই ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সোচ্চার ছিলো। আমাদের দীর্ঘ প্রচেষ্টায় ও ২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী শক্তি পরাস্ত হয়েছে। দেশের মানুষের জাতীয় জীবনে ন্যায়বিচার ভিত্তিক সুষম অর্থনীতির প্রতিষ্ঠা এবং মানুষের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল সেই প্রচেষ্টা অব্যাহত রাখবে।”
এসময় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রদল কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ইমন ইসলাম, ইমরান হাসান, শাহরিয়ার রমিম, রাজুয়ার হোসাইন, রাকিব, মোস্তাফিজুর রহমান, ফেরদৌস, সুমন, রাসেল, জিল্লুর রহমান নেহাল, সাকিব সহ আরোও অনেকে।
জনতার আওয়াজ/আ আ