সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে কুরবানির গোশত ও নগদ টাকা বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে কুরবানির গোশত ও নগদ টাকা বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ৮, ২০২৫ ৩:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ৮, ২০২৫ ৩:০৩ অপরাহ্ণ

 

মো.মঞ্জুর হোসেন ঈসা,বিশেষ প্রতিনিধি

ঢাকা, ৮ জুন ২০২৫ — পবিত্র ঈদ-উল-আযহা ২০২৫ উপলক্ষে আজ রাজধানীর হাজারীবাগের ঝাউচর এলাকায় অবস্থিত শেরে-বাংলা পথকলি স্কুলে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে কুরবানির গোশত ও নগদ টাকা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট মানবাধিকারকর্মী ও সমাজসেবিকা এবং মম’স এগ্রোর নির্বাহী পরিচালক এস. এম. মোমো। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও মিডিয়া ব্যক্তিত্ব আর কে রিপন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষিকা শান্তনা ইসলাম।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি আয়োজকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ