সুবিধা বঞ্চিত শিশুদের বই উৎসব করলেনঃ শেরে বাংলা পথকলি স্কুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জানুয়ারি ২৮, ২০২৩ ২:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জানুয়ারি ২৮, ২০২৩ ২:৪৮ অপরাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি
২৮শে জানুয়ারী ২০২৩ শনিবার সকালে হাজারীবাগ ঝাউতলা, বালুর মাঠে শেরে বাংলা পথকলি স্কুলে সুবিধা বঞ্চিত শিশুদেরকে বই উপহার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শেরে বাংলা পথকলি স্কুলের সভাপতি আর কে রিপনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ মোশারফ হোসেন, মোঃ ফারুক হোসেন, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন শেরে বাংলা গবেষনা পরিষদের চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, বক্তব্য রাখেন পারুল বেগম, সেলিনা আক্তার, সাজেদা সিরাজ, এজে আলমগীর ও স্কুলের প্রধান শিক্ষক শান্তনা আক্তার কাজল প্রমুখ।
অনুষ্ঠানে শতাধিক সুবিদা বঞ্চিত শিশুদের হাতে উপস্থিত নেতৃবৃন্দ বই, কলম, খাতা, পেন্সিল তুলে দেন।
এই সময় প্রধান বক্তা মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। পথ শিশুদের পাশে বিত্তশালিদের দাঁড়ানোর আহব্বান জানিয়ে বলেন আমাদের যাদের ক্ষমতা রয়েছে তাদের প্রত্যেকে যদি একটি শিশুর দায়িত্ব গ্রহন করি, তাহলে সমাজে পথশিশু বলে কোন শব্দ থাকবে না। রাস্তায় বের হলে আমাদের দেখতে হবে না পথশিশুরা প্রকাশে দাড়িয়ে দাড়িয়ে মাদক গ্রহণ করছে। দেশের একটি উল্লেখ যোগ্য অপরাধ কাজে পথশিশুদের ব্যবহার করে যে সমস্ত অপরাধিরা তারা সেই সুযোগ আর পাবে না। তিনি বলেন আমাদের সবার উচিত অসহায় মানুষের পাশে দাড়ানো।
বই বিতরণ শেষে বিশেষ মোনাজাতের মধ্যে দিয়ে এবং উপস্থিত সবাইকে খাবার বিতরনের মধ্যেমে শেষ করা হয়।
শেরে বাংলা স্বারক সম্মাননা প্রদান
গতকাল শেরে বাংলা একে ফজলুল হক গবেষনা পরিষদের উদ্যোগে সেগুনবাগিচা কচিকাঁচার মেলা মিলনায়তনে শেরে বাংলার কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা, শিল্প উদ্যোক্তা আমিনা আনোয়ার। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন শেরে বাংলা কৃষি বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. কামাল উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব পীরজাদা শহিদুল হারুন, সংগঠনের উপদেষ্টা মোঃ মোশারফ হোসেন, বিশিষ্ট কবি হাসনাইন সাজ্জাদী, কবি শাহ আলম চুন্নু, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব আর কে রিপন, অর্থ সম্পাদক সেলিনা আক্তার সহ প্রমুখ। উপস্থাপনা করেন মায়াবী হোসাইন নূপুর। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নারি উদ্যোক্তাদের মধ্যে ১৫ জন এবং শিক্ষাক্ষেত্রে ১০ জনকে শেরে বাংলা স্বারক সম্মাননা প্রদান করা হয়।
জনতার আওয়াজ/আ আ