সুস্মিতার গানের মডেল চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুস্মিতার গানের মডেল চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ৩, ২০২৩ ২:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ৩, ২০২৩ ২:৫০ অপরাহ্ণ

 

সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। গেল বছর মুক্তিপ্রাপ্ত রায়হান রাফি পরিচালিত ‘পরান’ সিনেমার সফলতা তাকে জনপ্রিয়তার শীর্ষস্থানে পৌছে দিয়েছে।

এরই মধ্যে শুটিং করেছেন আরও কয়েকটি সিনেমার। সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত একটি ফ্যাশন শোতে শো-স্টপার হিসাবে হেঁটেছেন তিনি। এ শোয়ের মাধ্যমে দীর্ঘদিন পর র‌্যাম্পে হাঁটলেন মিম।

পাশাপাশি একই অনুষ্ঠানে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে সম্মাননাও পেয়েছেন তিনি। এ প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, ‘শো-স্টপার হিসাবে কোনো অনুষ্ঠানে যখন উপস্থিত থাকি তখন নিঃসন্দেহে বিষয়টা অনেক ভালোলাগার হয়ে ওঠে। আবার একই অনুষ্ঠানে যখন পরানের জন্যও শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে সম্মাননা পাই তখন বিষয়টি যেন আরও ভালোলাগার হয়ে ওঠে। আগামীতে আমি আরও ভালো ভালো কাজ নিয়ে দর্শকের সামনে আসতে যাচ্ছি।’
এদিকে মিম গতকাল সুস্মিতার একটি গানের মডেল হিসাবে শুটিং সম্পন্ন করেছেন। এ গানের মাধ্যমে দীর্ঘদিন পর মিউজিক ভিডিওর মডেল হয়েছেন। এছাড়া এরই মধ্যে তিনি শেষ করেছেন সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় কলকাতার ‘মানুষ’ সিনেমার কাজ। এতে তার বিপরীতে আছেন জিৎ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ