সৃজিত আগের মতোই নিষ্ঠুর আছেন: জয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সৃজিত আগের মতোই নিষ্ঠুর আছেন: জয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১৩, ২০২৩ ৫:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১৩, ২০২৩ ৫:২৭ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জীর চর্চিত প্রেমের কথা টলিউডের সবার জানা। সম্পর্কের অবনতির কারণেই দীর্ঘদিন একসঙ্গে কাজ করেননি তারা। এরইমধ্যে কেটে গেছে পাঁচ বছর। বদলে গেছে অনেককিছু। কমে গেছে সৃজিত-জয়ার দূরত্ব ও। চলতি বছর ফের এক হয়েছেন তারা। সৃজিতের ‘দশম অবতার’ সিনেমায় কাজ করেছেন জয়া।

এ ছবিতে কাজ করতে গিয়ে পাঁচ আগের সৃজিতকেই খুঁজে পেয়েছেন জয়া। তার মতে আগেও যেমন নিষ্ঠুর ছিলেন, ওরকমই আছেন সৃজিত। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন জয়া।

তিনি বলেন, “প্যাশনের জায়গা থেকে সৃজিতের মধ্যে পরিবর্তন দেখিনি। ভালো শটের জন্য যেমন নিষ্ঠুর ছিল, ওরকমই আছে। কাজের প্রতি ভালোবাসা থাকলে এটা হয়। ‘রাজকাহিনি’র সময় চমকে গিয়েছিলাম। এখন বুঝি, এটা ওর স্বাভাবিক স্বত্বা।”

জয়া আরও বলেন, “দর্শকের মধ্যে কপ ইউনিভার্স, মাল্টিভার্স নিয়ে একটা আগ্রহ দেখেছি। একটা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আরেকটা মিলে যাচ্ছে। ‘দশম অবতার’ আমার কপ ইউনিভার্সের প্রথম কিস্তি। পরবর্তীতে এখান থেকেই নতুন রহস্যের সূত্রপাত হবে। আরও দুটো ছবি করবো এই ফ্র্যাঞ্চাইজির।”

এরইমধ্যে প্রকাশ পেয়েছে ‘দশম অবতার’ -এর ফার্স্ট লুক। শুটিং শেষে ক্যামেরাও তুলে রাখা হয়েছে। বর্তমানে চলছে ডাবিংয়ের কাজ। ছবিটিতে জয়া ছাড়াও অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ