সেই রিকসাচালক আমিনুলকে নগদ অর্থ সহায়তা দিল বিএনপির হেল্প সেল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সেই রিকসাচালক আমিনুলকে নগদ অর্থ সহায়তা দিল বিএনপির হেল্প সেল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ১৭, ২০২২ ৬:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ১৭, ২০২২ ৬:২০ অপরাহ্ণ

 

বিনা পয়সায় ময়মনসিংহ বিএনপির গণসমাবেশে লোক পৌঁছে দেওয়া সেই রিকসাচালক আমিনুল ইসলামকে নগদ অর্থ সহায়তা দিয়েছে বিএনপির হেল্প সেল।

গতকাল রবিবার (১৭ অক্টোবর) বিকেলে নগরীর নতুন বাজার এলাকায় আমিনুল ইসলামের সাথে দেখা করে নগদ পনের হাজার টাকা অর্থ সহায়তা তুলে দেয় জাতীয়তাবাদী হেল্প সেল ময়মনসিংহের সদস্য এমবি রায়হান।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যগ্ম সাধারণ সম্পাদক মহিহুর রহমান মামুন, ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন, উত্তর জেলা ছাত্রদলের সহ সভাপতি মাসুদুল আলম, হালুয়াঘাট উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এম আর আল আমিন প্রমূখ।

জানা যায়, বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে বন্ধ ছিল গণপরিবহন। ছিল নানা ধরণের বাধা। তবুও ছোট ছোট গাড়িতে কিংবা নদীপথে ট্রলারে করে ময়মনসিংহ শহরে পৌঁছেছেন নেতাকর্মীরা। তবে শহরে আসার পর অনেকেই হেঁটে যেতে হয়েছে সমাবেশ স্থলে। তাদের মধ‍্যে অনেক লোককে নিজের রিকশায় বিনা ভাড়ায় পৌঁছে দিয়ে দলের নেতাকর্মীদের পৌঁছে সায় ভাসছেন আমিনুল ইসলাম (৫০) নামে এক রিকসাচালক।

সমাবেশের আগের দিন শুক্রবার রাত ১০ টা থেকে পরদিন শনিবার দুপুর ২ টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থান থেকে পলিটেকনিক ইনস্টিটিউট পর্যন্ত বিনা ভাড়ায় কয়েকশো নেতাকর্মীকে পৌঁছে দিয়েছেন তিনি।

গত শনিবার রাত থেকে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নজরে এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।

এরপরই স্থানীয় নেতাদেরকে ওই রিকসা চালককে খোঁজে বরে করার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।পরে তারে খুঁজে বের করেন স্থানীয় নেতারা।

রিকশাচালক আমিনুল ইসলামের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গালাগাও গ্রামে। এলাকায় কৃষিকাজ করা এ ব্যক্তি ছেলের পড়াশোনার জন্য গত এক বছর ধরে সপরিবারে থাকেন ময়মনসিংহ নগরের ব্রাহ্মপল্লী এলাকায়। বড় মেয়ে মাস্টার্সে পড়াশোনা করছেন আনন্দমোহন কলেজে। ছেলে নটরডেম কলেজে পরে মাধ্যমিকে পরিবারের খরচ চালাতে শহরে এসেই রিকশা চালানো শুরু করেন আমিনুল।

তবে বিনা ভাড়ায় লোকজনকে সমাবেশে পৌঁছে দেওয়ার কারণ জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, আমি যখন থেকে ভোটার হয়েছি তখন থেকেই বিএনপিকেই ভোট দিয়ে আসছি। বিএনপির প্রতি আমার খুব টান রয়েছে। খালেদা জিয়াকে আমি মা ডাকি। মায়ের মুক্তির জন্য ডাকা এ সমাবেশে মানুষকে পৌঁছে দিতে পেরে আমার আনন্দ লেগেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ