সেনাপ্রধানের সঙ্গে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স প্রধানের সাক্ষাৎ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সেনাপ্রধানের সঙ্গে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স প্রধানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৬:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৬:১৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (এমএনডিএ) প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমি।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সেনা সদরে তাদের সাক্ষাৎ হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে, পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের সামরিক খাতে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে আলোচনা করেন। মেজর জেনারেল ইব্রাহিম হিলমি দেশে ও বিদেশে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় অবদান নিয়ে ভূয়সী প্রশংসা করেন।

এ সময় বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত শিউনিন রশিদ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ