সেনা প্রধানের ভাষণের সময় পিছিয়েছে - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সেনা প্রধানের ভাষণের সময় পিছিয়েছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ৫, ২০২৪ ২:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ৫, ২০২৪ ২:৪৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দেশের চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সময় দুপুর দুইটায় জাতির উদ্দেশে ভাষণ দেয়ার কথা ছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের।

তার পরিবর্তে এখন দুপুর তিনটায় সে ভাষণের সময় নির্ধারণ করা হয়েছে।

এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়, সেনাপ্রধান দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

সে সময় পর্যন্ত সকলকে ধৈর্য ধরার অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা আবার চালু করা হয়।

তবে, সোমবার সকাল পর্যন্ত ধীরগতিতে চললেও সকাল সাড়ে ১০টার দিকে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল ব্রডব্যান্ড সেবা।

এর আগে রবিবার মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়।

শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের একদফা দাবির পর থেকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সংঘাতময় পরিস্থিতি আরও তীব্র হয়ে উঠে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ