সেন্টমার্টিনে অসহায় জেলে পরিবারের পাশে তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সেন্টমার্টিনে অসহায় জেলে পরিবারের পাশে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫ ৩:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫ ৩:২৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আরাকান আর্মির হাতে আটক কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের ১৮ বাংলাদেশি অসহায় জেলে পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবারের’ প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে এসব পরিবারগুলোর প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক আতিকুর রহমান রুমন। তিনি অভুক্ত পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন— শামীম মিয়া, মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ আরমান, মশিউর রহমান মহান, আদনান আজাদ, ইমরান রাশেদ, সিমান্ত সরকার, তৌফিক সিতু, শুভব্রত সরকার, মিজানুর রহমান তাসিব, ফয়সাল বিন আজম ও মহিউদ্দিন মাহিন প্রমুখ।

রাতে ‘আমরা বিএনপি পরিবার’ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেন্টমার্টিনে অসহায় জেলে পরিবারের পাশে তারেক রহমান
কক্সবাজারে অসুস্থ ঘোড়াদের চিকিৎসা দিয়েছে অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরাকান আর্মি সেন্টমার্টিন দ্বীপের যাদের নিয়ে গেছে, তারা হলেন— আবু তারেক, জিয়াউল হক, রহমত উল্লাহ, রফিক, আব্দুল মোতালেব, আবু বকর সিদ্দিক, তাহের, মনিউল্লাহ, ছৈয়দুল্লাহ, আব্দুর রহিম, হাফেজ আহমদ, সালাহউদ্দিন, আফসার উদ্দিন, মো. আইয়ুব, জাহাঙ্গীর আলম, আলমগীর, আলহাজ উদ্দিন ও সাব্বির আহমেদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ