সেরা অভিনেতা-অভিনেত্রী রণবীর-আলিয়া, সিনেমা টুয়েলভথ ফেল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সেরা অভিনেতা-অভিনেত্রী রণবীর-আলিয়া, সিনেমা টুয়েলভথ ফেল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ২৯, ২০২৪ ৫:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ২৯, ২০২৪ ৫:১১ অপরাহ্ণ

 

ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড ঘোষণা
বিনোদন ডেস্ক

ফিল্ম ফেয়ারে কাপুরদের দাপট। বলিউডের সবথেকে বড় অ্যাওয়ার্ড সেরিমনিতে জয়জয়কার রণবীর-আলিয়ার। রবিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ফিল্ম ফেয়ারের আসরে তাঁরাই যেন হয়ে উঠেছিলেন ‘রাজা-রানি’। নেচে-গেয়ে আসর তো মাতালেনই। তার সঙ্গে ঝুলিতে একাধিক পুরস্কার নিয়েও বাড়ি ফিরলেন তারকা দম্পতি। এমনকী তেইশের সবথেকে বেশি ব্যবসা দেওয়া শাহরুখ খানকেও টেক্কা দিলেন অ্যানিম্যাল রণবীর কাপুর। এদিকে দীপিকা পাড়ুকোনকে হারিয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন আলিয়া ভাট।

কে, কোন ক্যাটাগরিতে কাকে হারিয়ে সেরার সেরা হলেন? একনজরে রইল তালিকা-

সেরা সিনেমা (পপুলার)- টুয়েলভথ ফেল
পরাস্ত- জওয়ান, ওএমজি ২, পাঠান, রকি অউর রানি

সেরা সিনেমা (ক্রিটিকস)- জোরাম
পরাস্ত- টুয়েলভথ ফেল, সাম বাহাদুর, জিগাটো, থ্রি অফ আস, ভিড়, ফরাজ

সেরা পরিচালক- বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)
পরাস্ত- অমিত রাই (ওএমজি ২), অ্যাটলি (জওয়ান), করণ জোহর (রকি অউর রানি), সন্দীপ রেড্ডি ভাঙ্গা (অ্যানিম্যাল), সিদ্ধার্থ আনন্দ (পাঠান)

সেরা অভিনেতা- রণবীর কাপুর (অ্যানিম্যাল)
পরাস্ত- রণবীর সিং (রকি অউর রানি), শাহরুখ খান (ডাঙ্কি), শাহরুখ খান (জওয়ান), সানি দেওল (গদর ২), ভিকি কৌশল (সাম বাহাদুর)

সেরা অভিনেতা (ক্রিটিকস)- বিক্রান্ত মাসে (টুয়েলভথ ফেল)
পরাস্ত- অভিষেক বচ্চন (ঘুমর), জয়দীপ অহলাট ( থ্রি অফ আস), মনোজ বাজপেয়ী (জোরাম), পঙ্কজ ত্রিপাঠী (ওএমজি ২), রাজকুমার রাও (ভিড়), ভিকি কৌশল (সাম বাহাদুর)

সেরা অভিনেত্রী- আলিয়া ভাট (রকি অউর রানি)
ভূমি পেড়নেকর (থ্যাংক ইউ ফর কামিং), দীপিকা পাড়ুকোন (পাঠান), কিয়ারা আদভানি (সত্যপ্রেম কি কথা), রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে), তাপসী পান্নু (ডাঙ্কি)

সেরা অভিনেত্রী (ক্রিটিকস)- শেফালি শাহ (থ্রি অফ আস), রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)
দীপ্তি নাভাল (গোল্ড ফিশ), ফতিমা সানা শেখ (ধক ধক), শায়ামি খের (ঘুমর), শাহানা গোস্বামী (জিগাটো)

সেরা সহ-অভিনেতা- ভিকি কৌশল (ডাঙ্কি)
সেরা সহ-অভিনেত্রী- শাবানা আজমি (রকি অউর রানি)
সেরা লিরিকস- অমিতাভ ভট্টাচার্য (জরা হটকে জরা বাঁচকে)
সেরা মিউজিক অ্যালবাম- অ্যানিম্যাল
সেরা গায়ক- ভূপিন্দর বাব্বল (অর্জন ভ্যালি)
সেরা গায়িকা- শিল্পা রাও (বেশরম রং)
সেরা গল্প- অমিত রাই (ওএমজি ২)
সেরা চিত্রনাট্য- টুয়েলভথ ফেল
সেরা সংলাপ- রকি অউর রানি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ