সেলিব্রিটি বন্ধুদের সঙ্গে উদ্দাম পার্টিতে মাতলেন প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সেলিব্রিটি বন্ধুদের সঙ্গে উদ্দাম পার্টিতে মাতলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ১৯, ২০২২ ১:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ১৯, ২০২২ ১:৩৭ অপরাহ্ণ

 

সেলিব্রিটি বন্ধুদের সাথে নাচ,গান,উদ্দাম পার্টি করতে গিয়ে বিপদে পড়লেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরই তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। প্রসঙ্গত ৩৬ বছরের মারিন এর আগেও তাঁর উদ্দাম জীবনধারার জন্য সমালোচিত হয়েছিলেন। মেরিন, বিশ্বের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপ্রধানদের একজন। ভাইরাল ক্লিপগুলিতে তাঁকে ড্রাগ ব্যবহার করতেও দেখা গেছে। যদিও তিনি সেকথা অস্বীকার করেছেন। তিনি বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে বলেছেন, “আমি নিজে অ্যালকোহল ছাড়া অন্য কিছু ব্যবহার করিনি। আমি নাচ করেছি, গেয়েছি এবং পার্টি করেছি যা পুরোপুরি আইনি। ”মারিনের সেই পার্টিতে ফিনিশ সঙ্গীতশিল্পী, টিভি ব্যক্তিত্ব এবং রাজনীতিবিদদেরও নাচ – গান করতে দেখা গেছে। সাদা প্যান্ট সঙ্গে একটি কালো ট্যাঙ্ক টপ পরিহিত ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীকে বেশ গ্ল্যামারাস লাগছিলো।

এই ধরণের বিস্ফোরক ভিডিও সামনে আসার পর মারিনের জোট অংশীদার সেন্টার পার্টির ফিনিশ সংসদ সদস্য মিকো কার্না, টুইট করে বলেছেন যে অবিলম্বে প্রধানমন্ত্রীর ড্রাগ টেস্ট করে ফলাফল প্রকাশ করা উচিত। জনগণ প্রধানমন্ত্রী কাছ থেকে এবিষয়ে জানতে চাইছে। বৃহস্পতিবার প্রেস কনফারেন্সের সময়, মেরিন জোর দিয়েছিলেন যে তিনি কেবলমাত্র অ্যালকোহল পান করেছিলেন – তবে অতিরিক্ত নয়। মারিন বলেন, ”আমি কোনো ওষুধ ব্যবহার করিনি, তাই ড্রাগ টেস্ট করাতে কোনো সমস্যা নেই। আমার লুকোনোর কিছু নেই। ”গত বছর কোভিড-১৯ রোগীর সংস্পর্শে আসা সত্ত্বেও, ভোর ৪টেয় ক্লাবে ঘুরতে গিয়েছিলেন সানা মারিন। যার জেরে শেষ পর্যন্ত দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন তিনি। তাঁর বিদেশ মন্ত্রীর কোভিড-১৯ পরীক্ষার ফল ইতিবাচক এসেছিল। তার কয়েক ঘন্টা পরই তিনি এক ডিনার এবং পানীয়ের পার্টিতে যোগ দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, তিনি টিকার সম্পূর্ণ ডোজ নিয়েছেন। তাই, তাঁর নিভৃতবাসের প্রয়োজন নেই। তবে এত সব বিতর্ক সত্ত্বেও, নতুন প্রজন্মের মধ্যে তিনি অত্যন্ত জনপ্রিয়। চলতি সপ্তাহেই জার্মান সংবাদপত্র ‘বিল্ড’ সানা মারিনকে বিশ্বের ‘কুলেস্ট’ রাজনীতিবিদ বলেছে।
সূত্র : nypost.com

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ