সৈয়দ ইব্রাহিম বিশ্বাসঘাতক: ১২ দলীয় জোট - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সৈয়দ ইব্রাহিম বিশ্বাসঘাতক: ১২ দলীয় জোট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ২২, ২০২৩ ৪:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ২২, ২০২৩ ৪:৩৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জনগণের অধিকারকে আগুনে নিক্ষেপ করে মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বিশ্বাসঘাতক ও বেইমানের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা। বুধবার (২২ নভেম্বর) দুপুরে জোটের শীর্ষ পর্যায়ের নেতাদের এক জরুরি সভায় এ মন্তব্য করা হয়। সভায় বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম ও মুসলিম লীগের চেয়ারম্যান এ্যাড. জুলফিকার বুলবুল চৌধুরীকে ১২ দলীয় জোট থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

নেতারা বলেন, সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বহুমাত্রিক রূপ ধারণ করে আন্দোলনের নামে সরকারি সুবিধা গ্রহণ করেছেন। ফ্যাসিস্ট সরকারের অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়ে তিনি দেশ, দেশের মানুষ এবং মুক্তিযোদ্ধাদের সাথে বেইমানি করেছেন। তার এই ভূমিকাকে রাসপুতিনের সাথে তুলনা করা যায়। দেশের এই দুঃসময়ে জনগণের সাথে বেইমানি করায় একজন মীরজাফর ও বিশ্বাসঘাতক বলে ভবিষ্যতে বিবেচিত হবে।

নেতারা আরও বলেন, ১২ দলীয় জোটের ঐক্য অটুট আছে এবং আমরা গণতন্ত্রের লড়াইয়ে একত্রিত আছি। বরং বাংলাদেশ কল্যাণ পার্টি এবং মুসলিম লীগের নেতাকর্মীরা তাদের দলের নেতার সিদ্ধান্তকে অমান্য করে আমাদের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

১২ দলীয় জোটের জরুরি সভায় জোটের মুখপাত্র থেকে মেজর জেনারেল (অব.) মুহাম্মদ ইব্রাহিমকে বহিষ্কার করে বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমকে ১২ দলীয় জোটের নতুন মূখপাত্রের দায়িত্ব প্রদান করা হয়েছে এবং ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা গ্রেফতার ও কারাগারে বন্দি থাকায় জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধানকে ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ