সোনারগাঁয়ের মায়াদ্বীপে সুবিধাবঞ্চিত শতাধিক শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৮, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সোনারগাঁয়ের মায়াদ্বীপে সুবিধাবঞ্চিত শতাধিক শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ৫:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ৫:৩০ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলাধীন চারদিকে মেঘনা নদী বেষ্টিত চর মায়াদ্বীপের জেলে সম্প্রদায়ের সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল ‘সুবর্ণগ্রাম মায়াদ্বীপ শিশু পাঠশালা’র ১৩০ জন শিক্ষার্থীদের মাঝে ‘ইনার হুইল ক্লাব অব বারিধারা’র উদ্যোগে স্কুল ব্যাগ ও স্যান্ডেল বিতরণ করা হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন ‘ইনার হুইল ক্লাব অব বারিধারা’র সভাপতি মেরিনা মুস্তাফা, কোষাধ্যক্ষ তাহমিনা চৌধুরী, আইএসও রাবেয়া আহমেদ চামেলী, ‘ইনার হুইল ক্লাব অব ঢাকা গোল্ডেন সিটি’র সভাপতি নাসিমা আলম, ‘ইনার হুইল ক্লাব অব মোহাম্মদপুর’-এর সভাপতি লিপি আক্তার, সুবর্ণগ্রাম ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা কবি ও সংস্কৃতিকর্মী শাহেদ কায়েস, সাংবাদিক গাজী আলমগীর, সোনারগাঁ থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ ফিরোজ আহমেদ, সুবর্ণগ্রাম মায়াদ্বীপ শিশু পাঠশালা’র শিক্ষক সুবেদা আক্তার, আতিকুর রহমান মিঠু প্রমুখ। মানবিক এই কার্যক্রমে সহযোগিতা করে স্থানীয় সংগঠন ‘সুবর্ণগ্রাম ফাউন্ডেশন।’
‘ইনার হুইল ক্লাব অব বারিধারা’র সভাপতি মেরিনা মুস্তাফা স্কুলের শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ জানান। সেই সঙ্গে তিনি কোমলমতি শিশুদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। শাহেদ কায়েস ‘ইনার হুইল ক্লাব অব বারিধারা’কে তাদের এই মানবিক কাজের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের জন্য মানবিক সহায়তা দান নয়, এটি সুবিধাবঞ্চিত মানুষের অধিকার। আমাদের সবার তাঁদের পাশে দাঁড়ানো উচিত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ