সোনারগাঁয়ে যুবলীগের দুই গ্রূফের সংঘর্ষে নিহত-১ ও আহত-১৫ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সোনারগাঁয়ে যুবলীগের দুই গ্রূফের সংঘর্ষে নিহত-১ ও আহত-১৫

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ২:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ২:৪৪ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রæপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১৫ জন। শুক্রবার (১৬ ফেব্রæয়ারি) বিকাল ৩টার দিকে উপজেলা পিরোজপুর ইউনিয়নের পশ্চিম কান্দারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পারভেজ হোসেন উপজেলার পিরোজপুর ইউনিয়নের পশ্চিম কান্দারগাঁও গ্রামের মোতালেবের ছেলে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুই গ্রæপের সংঘর্ষে পারভেজ নামের এক যুবকের নিহত হয়েছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পশ্চিম কান্দারগাঁও এলাকায় যুবলীগের সভাপতি জাকির হোসেন ও বজলু গ্রæপের দফায় দফায় সংঘর্ষে পারভেজ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় লিটন মিয়া, রুহুল আমিন, আক্তার হোসেন, হৃদয় হোসেন, মোতালেব মিয়া, শামীম সরকার ও আলম সরকারসহ ১৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আহত পারভেজ হোসেনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ