সোনারগাঁয়ে শেখ হাসিনা-সাবেক তিন এমপি সহ ১৫৬ জনের নামে মামলা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, আগস্ট ২৩, ২০২৪ ৯:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, আগস্ট ২৩, ২০২৪ ৯:০৬ অপরাহ্ণ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে শফিক মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে নিহতের চাচাতো ভাই আবু হানিফ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) এসএম কামরুজ্জামান এ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামালায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, সোনারগাঁয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম সহ ১৫৬ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। সেই সাথে অজ্ঞাত ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ৪ আগস্ট শফিক মিয়া শেরপুর থেকে তার কাঁচপুরে সেনপাড়ায় আবু হানিফের বাসায় বেড়াতে আসেন। সেসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পন্ড করতে আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা কাচপুরে জড়ো হয়ে অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ছাত্র জনতার উপর এলোপাথাড়ি গুলি ছুড়ে। এতে তার চাচাতো ভাই সিনহা গার্মেন্টস এর সামনে বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।
জনতার আওয়াজ/আ আ