সোনারগাঁয়ে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সোনারগাঁয়ে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ২৫, ২০২৩ ৫:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ২৫, ২০২৩ ৫:৩১ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জয়নাল আবেদীন নামে এক ব্যক্তিকে বল্লম বিদ্ধ করে হত্যাকান্ডে আসামি আমির হামজাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন। আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।
এর আগে ২০০১ সালের ২৩ জানুয়ারি সোনারগাঁয়ের কাঁচপুরে জয়নাল আবেদীনকে বল্লম বুকে বিদ্ধ করে হত্যা করে আমির হামজা। এ ঘটনায় নিহতের স্ত্রী রেহানা আক্তার রেনু বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা করেন। দণ্ডপ্রাপ্ত আমির হামজা সোনারগাঁয়ের কাঁচপুরের মঞ্জিল খোলার মানিক মিয়া বেপারীর ছেলে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, সোনারগাঁয়ে জয়নাল আবেদীন নামে এক ব্যক্তিকে বল্লম বিদ্ধ করে হত্যার আসামি আমির হামজাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ