সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর ধানক্ষেতে মিলল শিশুর মরদেহ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর ধানক্ষেতে মিলল শিশুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ১৭, ২০২২ ২:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ১৭, ২০২২ ২:৪৮ অপরাহ্ণ

 

এম আর কামাল, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর রিমন নামে আট বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
আজ রবিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার নােয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী বিজয়নগর এলাকার একটি ধানক্ষেত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নিহত রিমন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের নয়ানগর এলাকার বিল্লাল হোসেনের ছেলে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, আজ দুপুরের দিকে এলাকাবাসী ধানক্ষেতে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। মরদেহটির গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শিশুটি হত্যাকান্ডের শিকার হয়েছে বলে আমরা ধারণা করছি। এর আগে গতকাল রাত থেকেই শিশুটি নিখোঁজ ছিল বলে জানান, শিশুটির বাবা। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ বা মামলা হয়নি। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ